Posts

ঐ আকাশ প্রদীপ তারা জ্বেলনা জ্বেলনা

ঐ আকাশ প্রদীপ তারা জ্বেলনা জ্বেলনা বধুয়া আমার বুঝি এলো না। ওগো মন প্রজাপতি পাখা মেলোনা মেলোনা বধুয়া আমার বুঝি এলো না।। কত নিশি গেল আশারো আশাতে ক্ষয়ে ক্ষয়ে কত দ্বীপ নিভেছে হৃদয় আমার সেই প্রদীপের শিখা রয়ে রয়ে কত ব্োথা নিয়েছে সবরীর স্মৃতিলিপি খুলো না।। এত ছোট এ জীবনে দিন চলে যায় সময় কি কারো পানে চায় ফিরে চায়? ওগো ফুল তুমি রুপের আলোতে হৃদয়ের সুধা ঢেলে দিয়োনা চাঁদ তুমি ওগো মেঘদল হতে ব্যাথার কাজল মুছে নিয়ো না আধার আমারে দুরে ঠেলো না।।

জানি একদিন আমার জীবনী

জানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়।। যেদিন রবো না আর তোমাদের মাঝে যদি এই তানপুরা আর নাহি বাজে তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে গেয়ো শুধু মোর গান যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়।। এ জনমে আমি ওগো তোমাদের শুনেয়েছি গান কখনও ভাবিনি তবু তোমাদের কাছে কভু, পাবো প্রতিদান। যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে জীবন কাহিনী যারা আঁখিজলে লেখে আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা ঝড় হয়ে আকাশ মাতায়।।

যদি সহেলী আমায়

যদি সহেলী আমায় কানে কানে কিছু বলে না না না কেউ শুনে ফেলো না। সে যদি আমায় অপলকে দেখে কেউ যেন দেখো না।। কুণ্ঠিত পায়ে সে যদি এসে মালাখানি দিতে চায় আরো ভালোবেসে সে মালা দিয়ে গো যদি তারে বাঁধি কেউ কিছু বলো না।। এ জীবনে যত চাওয়া তার কাছে মিটে যায় তাকে পেয়ে মন যদি সব কিছু খুঁজে পায়। ছন্দের দোলা সে যদি আনে দু’জনের কুজনে এই মধু গানে। সে গানে যদি গো পৃথিবীকে ভুলি। কেউ বাঁধা দিও না, না না বাঁধা দিও না।।

আজ মনে হয় এই নিরালায়

আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়।। বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়।। কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই সে শুধু তুমি ওগো এতো কাছে আছ তাই জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে ফুলেরা কেন কে জানে এতো যে সুরভী ছড়ায়।।

এখোনো আকাশে চাঁদ

C# এখোনো আকাশে চাঁদ ঐ জেগে আছে যদিগো আলো তার আসে নিভে তবু জেনে গেছি তুমি আছে কাছে।। বুঝিনাতো কিযে বলে হাওয়া বনতল ঝড়াফুলে ছাওয়া ঐ নীড়ে জাগা দুটি পাখি কুজনেতে দুজনারে যাচে।। মনে রেখ এই কাছে থাকা সপথের সুরে কাছে ডাকা। কথা হারা এই নিরবতা মনে মনে রচে রুপকথা তাই কোন কথা নয় যদি এ আবেশ ভেঙ্গে যায় পাছে।।

আকাশ এতো মেঘলা

D# আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার ।। গল্প করার এইতো দিন মেঘ কালো হোক মন রঙিন সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর।। আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে দু’বাহু বাড়াতে তোমারি কাছে । যাক না এমন এইতো বেশ হয় যদি হোক গল্প শেষ ।। পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার।।

মরমিয়া তুমি চলে গেলে

G# মরমিয়া তুমি চলে গেলে দরদী আমার কোথা পাবো কারে আমি এ ব্যাথা জানাবো।। কে বল আর শুনবে এ গান রাঙিয়ে দেবে আমার এ প্রাণ শিউলি ফুলের মালা গেঁথে কারে পরাবো কারে আমি এ ব্যাথা জানাবো বলো না গো বিদায়ের বারতা মনে আমার সইবে না যে সে ব্যাথা কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার কার নয়নের আশা নিয়ে মন ভরাবো কারে আমি এ ব্যাথা জানাবো।।