আজ মনে হয় এই নিরালায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়।।
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়।।
কে যেন বলে গো আমায়
আজ পৃথিবীতে নাই ব্যথা নাই
সে শুধু তুমি ওগো
সে শুধু তুমি ওগো
এতো কাছে আছ তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
ফুলেরা কেন কে জানে
এতো যে সুরভী ছড়ায়।।
Comments
Post a Comment