ঐ আকাশ প্রদীপ তারা জ্বেলনা জ্বেলনা

ঐ আকাশ প্রদীপ তারা জ্বেলনা জ্বেলনা
বধুয়া আমার বুঝি এলো না।
ওগো মন প্রজাপতি পাখা মেলোনা মেলোনা
বধুয়া আমার বুঝি এলো না।।

কত নিশি গেল আশারো আশাতে
ক্ষয়ে ক্ষয়ে কত দ্বীপ নিভেছে
হৃদয় আমার সেই প্রদীপের শিখা
রয়ে রয়ে কত ব্োথা নিয়েছে
সবরীর স্মৃতিলিপি খুলো না।।


এত ছোট এ জীবনে দিন চলে যায়
সময় কি কারো পানে চায় ফিরে চায়?

ওগো ফুল তুমি রুপের আলোতে
হৃদয়ের সুধা ঢেলে দিয়োনা
চাঁদ তুমি ওগো মেঘদল হতে
ব্যাথার কাজল মুছে নিয়ো না
আধার আমারে দুরে ঠেলো না।।

Comments

Popular posts from this blog

জানি একদিন আমার জীবনী

যদি সহেলী আমায়